প্রবাস বাংলা
ঢাকারবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমান ফটিকছড়ি প্রবাসী বিএনপির ঈদে মিলাদুন্নাবী (সা:) পালিত

প্রবাস বাংলা
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

পিবিএন ডেস্ক : ওমানে বৃহত্তর ফটিকছড়ি প্রবাসী বিএনপির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা) উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মহফিলের আয়োজন করা হয়েছে।

বৃহত্তর ফটিকছড়ি প্রবাসী বিএনপির সাধারণ সম্পাদক সাহেদুল আলম সাঈদ এর পরিচালনায়, মাহফিলে সভাপতিত্ব করেন সভাপতি আলী আকবর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা সেলিম পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, কমিউনিটি নেতা মোহাম্মদ দিদারুল আলম ইকবাল, মোহাম্মদ নেছার উদ্দিন, উপদেষ্টা মইনুল হাসান, মোহাম্মদ আমিন, মোহাম্মদ আইয়ুব, আনিস চৌধুরী, রাশেদুল ইসলাম মিয়াজি, আব্দুল মাজেদ।

এছাড়াও বৃহত্তর ফটিকছড়ি প্রবাসী বিএনপির, মোহাম্মদ পেয়ারুল ইসলাম সিকদার, মোহাম্মদ মনসুর, মোহাম্মদ ইমরান হোসেন, মোহাম্মদ লোকমান, সংগঠনিক সম্পাদক ফায়সাল আহমেদ খোকন, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ খলিল, মোহাম্মদ জাহাঙ্গীর, আরাফাত হোসেন, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ কামাল মোঃ জামাল।প্রমূখ উপস্থিত ছিলেন।

মিলাদুন্নাবী (সা:) অনুষ্ঠানে রাসুল সাঃ এর জীবনী নিয়ে আলোচনা করেন মাওলানা মোহাম্মদ আলী।

পরে দোয়া মোনাজাত ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানে শেষ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।