প্রবাস বাংলা
ঢাকাশুক্রবার , ৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

আবুধাবির বিগ টিকেট লটারি: বাংলাদেশি প্রবাসীর ভাগ্যে ২০ মিলিয়ন দিরহাম

প্রবাস বাংলা
অক্টোবর ৩, ২০২৫ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

পিবিএন ডেস্ক :

আবুধাবির বিগ টিকেট লটারির সেপ্টেম্বর ড্র’তে ভাগ্য খুলে গেছে এক প্রবাসী বাংলাদেশির। প্রায় ২০ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি টাকায় প্রায় ৬০ কোটি ৬২ লাখ টাকা) পুরস্কার জিতেছেন শারজাহতে বসবাসরত বাংলাদেশি হারুন সারদার ওরফে নুর নবি সারদার। খবরটি জানিয়েছেন খালিজ টাইমস

গত ১৪ সেপ্টেম্বর হারুন লটারির টিকিট কেনেন। শুক্রবার অনুষ্ঠিত ড্র’তে তিনি বিজয়ী হিসেবে নির্বাচিত হন। অনুষ্ঠান চলাকালে জনপ্রিয় উপস্থাপক রিচার্ড ও বুশরা তাকে ‘গোল্ডেন ফোনে’ কল করে সুসংবাদটি দেন। হঠাৎ এমন খবর শুনে বিস্ময়ে অভিভূত হয়ে হারুন শুধু বলতে পেরেছিলেন— “ওকে, ওকে।”

৪৪ বছর বয়সী এই প্রবাসী দীর্ঘদিন ধরে শারজাহতে ট্যাক্সি চালান। তবে এবারের বিশাল পুরস্কারের পুরো অর্থ এককভাবে পাচ্ছেন না তিনি। আরও ১০ জনের সঙ্গে মিলে টিকিটটি কেনার কারণে প্রাপ্ত অর্থ ভাগাভাগি করে নিতে হবে।

তবুও জীবনের সবচেয়ে বড় এই প্রাপ্তি হারুন সারদারের পরিবার ও প্রবাসী কমিউনিটিতে আনন্দের বন্যা বয়ে এনেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।