প্রবাস বাংলা
ঢাকাTuesday , 28 October 2025
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে শ্রম লঙ্ঘনের ২২ হাজার ৬১৩ প্রবাসীকে গ্রেপ্তার

প্রবাস বাংলা
October 28, 2025 5:28 am
Link Copied!

পিবিএন ডেস্ক : আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে ২২ হাজার ৬১৩ প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনী।

গতকাল রোববার (২৬ অক্টোবর) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে গালফ নিউজ। মন্ত্রণালয় জানায়, ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে অভিযান চালিয়ে এসব প্রবাসীকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৩,৬৫২ জন আবাসন আইন, ৪,৩৯৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৪,৫৬৭ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক হয়েছেন।

বর্তমানে ৩১,৩৭৪ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে, যাদের মধ্যে প্রায় ৩০ হাজার পুরুষ ও দেড় হাজার নারী। ইতোমধ্যে ২৩,০২১ জনকে দেশে ফেরত পাঠানোর আগে নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে প্রয়োজনীয় নথি যাচাইয়ের জন্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।