প্রবাস বাংলা
ঢাকামঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রবাস বাংলা
অক্টোবর ২৮, ২০২৫ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

পিবিএন ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ওমান কেন্দ্রীয় যুবদল।

ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম বছরে পদার্পণ করেছে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। “যুব ঐক্য ও প্রগতি” — এই স্লোগান নিয়ে প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশের গণতন্ত্র রক্ষার প্রতিটি আন্দোলনে বিএনপির অগ্রণী বাহিনী হিসেবে কাজ করে আসছে এই সংগঠন।

এই উপলক্ষে ওমান কেন্দ্রীয় যুবদল এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওমান কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জনাব আলমগীর হোসাইন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক সুজন। এসময় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা ভিপি হারুন।

বিশেষ অতিথি হিসেবে, আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ওমান কেন্দ্রীয় কমিটির  স্বপ্নদ্রষ্টা, সাবেক ছাত্রনেতা ও ওমান যুবদলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মাছুম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি নাজিম উদ্দীন পাটোয়ারী, সালাউদ্দিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সুমন, জামাল
সাংগঠনিক সম্পাদক (জোনাল): ইব্রাহীম রাশেদ, দপ্তর সম্পাদক মোস্তফা জামান পারভেজ, অর্থ সম্পাদক মোহাম্মদ রফিক,
প্রচার সম্পাদক বেলাল উদ্দীন তুহিন,
সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,
প্রবাসী কল্যাণ সম্পাদক আরিফ ওবায়েদ,
সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার আলম শাহেদ, যুব বিষয়ক সম্পাদক আবু জাহেদ,
সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মহিম উদ্দীন শামু, এছাড়াও সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দের উপস্থিতিতে মুখরিত ছিলো সভাস্থল।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ইয়াসিন আরমান।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা যুবদলের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন। তাঁরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাস থেকে কীভাবে ভূমিকা রাখা যায়, সে বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রদত্ত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পরে, নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা ও ওমানে সড়ক দুর্ঘটনায়  মৃত্যুবরণকারী আটজন বাংলাদেশির আত্মার মাগফিরাতের দোয়া করা হয় ও এক মিনিট নিরবতা পালন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।