প্রবাস বাংলা
ঢাকাMonday , 1 December 2025
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমান সালালাহতে প্রবাসীদের জন্য দূতাবাসে জরুরি বার্তা

প্রবাস বাংলা
December 1, 2025 11:04 am
Link Copied!

পিবিএন ডেস্ক : সালালাহতে প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট এনরোলমেন্ট সেবা: তথ্য প্রদানের আহ্বান জানিয়েছে দূতাবাস মাস্কাট। 

দূতাবাস মাস্কাট জানান, সালালাহ অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যাদের পাসপোর্ট বা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে অথবা আগামী ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে শেষ হতে যাচ্ছে, তাদের জন্য বাংলাদেশ দূতাবাস, মাসকাট বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

ই-পাসপোর্ট এনরোলমেন্ট সেবা প্রদানের লক্ষ্যে আগামী ৬-৮ ডিসেম্বর ২০২৫ সালালাহতে মোবাইল কনস্যুলার টিম পাঠানো হবে বলে জানিয়েছে দূতাবাস।

দূতাবাস জানায়, এনরোলমেন্ট সেবা গ্রহণে আগ্রহী প্রার্থীদের জন্য একটি সহায়ক সেবা ফর্ম উন্মুক্ত করা হয়েছে। এ ফর্ম পূরণের মাধ্যমে প্রার্থীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে এনরোলমেন্ট কার্যক্রম সহজতর করা হবে।

ফর্ম জমা দেওয়ার শেষ সময়: ৩ ডিসেম্বর ২০২৫
ফর্ম লিংক: https://forms.gle/b62o27ZPrPTCF8DbA

দূতাবাসের নির্দেশনায় বলা হয়, ফর্ম পূরণের আগে প্রার্থীকে অবশ্যই ব্যাংক মাস্কাটের নির্ধারিত ব্রাঞ্চ কাউন্টার অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে ই-পাসপোর্ট এনরোলমেন্টের ফি জমা দিতে হবে। ফি জমাদানের পর প্রাপ্ত টিআর বা এলআরএফ নম্বর ফর্মে প্রদান করতে হবে।

ফর্মে প্রদান করা তথ্য যাচাই শেষে সালালাহতে এনরোলমেন্টের জন্য মনোনীত প্রার্থীদের সিরিয়াল নম্বর ও তারিখ দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

দূতাবাস আরও জানায়, ফর্ম পূরণের ক্ষেত্রে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান অত্যন্ত জরুরি। ভুল, মিথ্যা বা অসঙ্গত তথ্য প্রদান করলে এনরোলমেন্ট প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে।

শেষে দূতাবাস সালালাহসহ পার্শ্ববর্তী অঞ্চলের সকল বাংলাদেশিকে সহযোগিতার আহ্বান জানায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।