
পিবিএন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ওমান কেন্দ্রীয় যুবদলের প্রস্তাবিত সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মাসুম সাংগঠনিক দায়িত্ব পালন ও নির্বাচনসংক্রান্ত কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশে গমন করেছেন।
এদিকে ওমানে সংগঠনের কার্যক্রমকে সচল ও গতিশীল রাখার লক্ষ্যে তাঁর অনুপস্থিতিতে ওমান কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল মিয়াকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এ সংক্রান্ত সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওমান কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মোহাম্মদ পারছিম।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকালীন সময়ে ওমান কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক তৎপরতা অব্যাহত রাখা এবং প্রবাসী নেতাকর্মীদের কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে মো. জামাল মিয়া তাঁর ওপর অর্পিত দায়িত্ব দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন এবং সংগঠনের দলীয় কর্মকাণ্ড আরও বেগবান হবে।
এ সময় সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দিকনির্দেশনা অনুসরণ করে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

