প্রবাস বাংলা
ঢাকাসোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের এজিএম ২৭ মার্চ

প্রবাস বাংলা
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৬:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

  নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচনে ভোটগ্রহণ বিকাল ৪টা থেকে

পিবিএন ডেস্ক : বাংলাদেশ সোশ্যাল ক্লাব- ওমান -এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ মার্চ ২০২৬ শুক্রবার আল ফালাজ হোটেলে অনুষ্ঠিত হবে।

বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ সভা ও ভোটগ্রহণ কার্যক্রম। একই দিনে ২০২৬–২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি (বোর্ড অব ডিরেক্টরস) নির্বাচন অনুষ্ঠিত হবে।

ক্লাবের প্রকাশিত নোটিশে জানানো হয়, সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত অনুষ্ঠিত হবে। এরপর সভাপতির বক্তব্য, সাধারণ সম্পাদকের বার্ষিক সাধারণ প্রতিবেদন উপস্থাপন, হিসাব বিবরণী পেশ এবং নিরীক্ষকের প্রতিবেদন তুলে ধরা হবে। সবশেষে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।

নির্বাচনের তফসিল:
নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১০ মার্চ ২০২৬। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১২ মার্চ এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৪ মার্চ ২০২৬। ভোটগ্রহণ ও এজিএম অনুষ্ঠিত হবে ২৭ মার্চ বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত।

সদস্যদের জন্য নির্দেশনা:
নোটিশে বলা হয়েছে, সদস্যপদ নবায়ন ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে বন্ধ হবে। এজিএম-এ অংশগ্রহণের জন্য সদস্যদের কমপক্ষে ছয় মাসের বৈধ সদস্যপদ থাকতে হবে অথবা ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত সকল বকেয়া পরিশোধ থাকতে হবে।

নির্বাচনে প্রার্থী হতে হলে কমপক্ষে এক বছরের বৈধ সদস্যপদ থাকতে হবে অথবা নির্ধারিত সময়ের মধ্যে সব বকেয়া পরিশোধ করতে হবে।

সভা ও ভোটগ্রহণে অংশগ্রহণের সময় সদস্যদের সদস্যপদ কার্ড এবং ওমানের রেসিডেন্ট কার্ড সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়েছে।

ক্লাবের সাধারণ সম্পাদক এম. এন. আমিন স্বাক্ষরিত নোটিশে সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।