প্রবাস বাংলা
ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

এমপি নূরুল ইসলাম নয়নের বিজয়ে ওমান কেন্দ্রীয় যুবদলের শুভেচ্ছা বার্তা

প্রবাস বাংলা
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৯:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

পিবিএন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা নূরুল ইসলাম নয়ন সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ায় ওমান কেন্দ্রীয় যুবদল (প্রস্তাবিত) শুভেচ্ছা ও উচ্ছ্বাস প্রকাশ করেছে।

এক অভিনন্দন বার্তায় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও গণমানুষের পাশে থাকার রাজনীতির স্বীকৃতি হিসেবেই নূরুল ইসলাম নয়নের এই বিজয় এসেছে। ছাত্ররাজনীতি থেকে শুরু করে যুবরাজনীতির প্রতিটি স্তরে তাঁর সাহসী ও বলিষ্ঠ নেতৃত্ব তরুণ সমাজকে সংগঠিত করেছে এবং গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ওমান কেন্দ্রীয় যুবদল (প্রস্তাবিত) ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মোহাম্মদ পারছিম সাক্ষরিত এক বার্তায় আরো বলা হয়, ভোলা-৪ আসনের জনগণ তাঁদের আস্থার প্রতিফলন ঘটিয়ে একজন পরীক্ষিত, সংগ্রামী ও জনমুখী নেতাকে জাতীয় সংসদে পাঠিয়েছেন। এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি, নদীভাঙন রোধ এবং উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়নে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রবাসী নেতাকর্মীরা প্রত্যাশা ব্যক্ত করেন।

ওমান কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দ বলেন, প্রবাসে অবস্থান করেও তারা দেশের রাজনৈতিক অঙ্গনের ইতিবাচক পরিবর্তন ও উন্নয়ন অগ্রযাত্রায় সম্পৃক্ত থাকতে চান। নূরুল ইসলাম নয়নের নেতৃত্বে তরুণ সমাজ নতুন উদ্দীপনায় সংগঠিত হবে এবং জাতীয় রাজনীতিতে ইতিবাচক অবদান রাখবে—এমনটাই তাদের বিশ্বাস।

এছাড়া, তাঁকে দলীয় চূড়ান্ত মনোনয়ন প্রদান করে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জননেতা তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বার্তায় বলা হয়, যোগ্য ও ত্যাগী নেতৃত্বকে সামনে নিয়ে আসার মধ্য দিয়ে দল দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে শক্তিশালী করছে।

নূরুল ইসলাম নয়নের এই অর্জনে ওমান যুবদলের সর্বস্তরের নেতাকর্মী ও প্রবাসী সমর্থকদের মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে। তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ রাজনৈতিক জীবন কামনা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।