প্রবাস বাংলা
ঢাকাFriday , 20 February 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

কুয়েত দূতাবাস বাংলাদেশীদের জন্য আয়োজন করেছে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্পের

প্রবাস বাংলা
February 20, 2026 9:22 pm
Link Copied!

কুয়েত প্রতিনিধি: বাংলাদেশ দূতাবাস, কুয়েত–এর পৃষ্ঠপোষকতায় এবং কুয়েতে বসবাসরত বিভিন্ন পেশাজীবী ও ব্যবসায়ী বাংলাদেশীদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় প্রবাসী বাংলাদেশী কর্মীদের জন্য “স্বাস্থ্য সচেতনতা এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত বিশেষ ক্যাম্প” ধারাবাহিকভাবে আয়োজন করা হয়েছে।

প্রথম ক্যাম্পটি গত ২১ নভেম্বর ২০২৫ তারিখে দূতাবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় ০৯ জানুয়ারি ২০২৬ তারিখে দিনব্যাপী দ্বিতীয় ক্যাম্প আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পে কুয়েতে কর্মরত অভিজ্ঞ বাংলাদেশি চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবীগণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রবাসী কর্মীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ ও রক্তে সুগার পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান, স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ এবং জরুরি ঔষধ সরবরাহ করেন।

মানবসেবামূলক এই উদ্যোগ সফলভাবে সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতার স্মারক হিসেবে ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দূতাবাস প্রাঙ্গণে সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবীদের সম্মাননা সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত, যিনি সম্মাননা সনদ বিতরণ করেন।

রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে দূতাবাসের এই মহতী উদ্যোগ বাস্তবায়নে এগিয়ে আসা পেশাজীবী, ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবী প্রবাসী বাংলাদেশীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, প্রবাসী শ্রমজীবী ভাইদের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে এটি ছিল একটি আন্তরিক প্রয়াস, যা প্রবাসে জাতীয় সংহতি ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।

তিনি আরও বলেন, এই সম্মাননা শুধুমাত্র আনুষ্ঠানিক স্বীকৃতি নয়; বরং ভবিষ্যতে এ ধরনের মানবিক উদ্যোগে অংশগ্রহণের অনুপ্রেরণা। এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে আরও বিস্তৃত পরিসরে আয়োজন করা হবে, যাতে অধিক সংখ্যক প্রবাসী শ্রমজীবী উপকৃত হন—এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।