প্রবাস বাংলা
ঢাকাSaturday , 21 February 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমান বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

প্রবাস বাংলা
February 21, 2026 7:24 am
Link Copied!

পিবিএন ডেস্ক : যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ দূতাবাস মাস্কাট-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসটির সূচনায় দূতাবাস প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে মান্যবর রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল খন্দকার মেজবাউল আজিমের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় বিভিন্ন সামাজিক ও প্রবাসী সংগঠনের প্রতিনিধিরাও শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। উল্লেখযোগ্য সংগঠনের মধ্যে ছিল ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাব এবং বাংলাদেশ স্কুল মাস্কাট।

পরে দূতাবাসের হলরুমে ফার্স্ট সেক্রেটারি (লেবার) আসাদুল হকের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভাষা আন্দোলনের তাৎপর্য, মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং প্রবাসে নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার গুরুত্ব তুলে ধরা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন হেড অব চ্যান্সারি মিস মাহমুদা খানম, লেবার মিনিস্ট্রি মাহমুদুর রহমান, লেবার কাউন্সেলর মোঃ রফিউল ইসলাম এবং কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা উইং) মোঃ আনিসুর রহমানসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিরা।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। পাশাপাশি ভাষা আন্দোলন ও বাংলাদেশের ইতিহাসভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে গভীর আবেগ ও দেশাত্মবোধের সঞ্চার করে।

সবশেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।