প্রবাস বাংলা
শনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা

উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রতিবেদক
প্রবাস বাংলা
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৬:৪২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: উজবেকিস্তানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আজ (২১ ফেব্রুয়ারি ২০২৬) যথাযথ মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে।

দিবসের কর্মসূচির সূচনা হয় রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলাম কর্তৃক জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে। পরে প্রবাসী বাংলাদেশি, উজবেকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে রাষ্ট্রদূত দূতাবাস প্রাঙ্গণে অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে মহান ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ইউনেস্কো কর্তৃক ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান বিশ্বের সব মাতৃভাষা সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর মধ্যে সম্পর্ক, সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করছে।

বিশ্ব শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্য ধারণ, প্রচার ও বিকাশের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এছাড়া বাংলাদেশ দূতাবাস ও তাসখন্দ ডিপ্লোম্যাট ইউনিভার্সিটি-এর যৌথ উদ্যোগে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। এতে উজবেকিস্তানে নিযুক্ত মিশর, তুর্কমেনিস্তান ও প্যালেস্টাইনের রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের কূটনীতিক, বিশ্ববিদ্যালয়ের রেক্টর, অধ্যাপক, গবেষক ও শিক্ষার্থী মিলিয়ে প্রায় শতাধিক দর্শক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং বহুভাষিক ও বহুসাংস্কৃতিক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - জাতীয়