প্রবাস বাংলা
ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ–আমিরাত সম্পর্ক জোরদারে সৌজন্য সাক্ষাৎ

প্রবাস বাংলা
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

পিবিএন ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আলহামৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে -এর মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারের প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বার্তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশ প্রথম” নীতির আওতায় দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি বিস্তৃত কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বে উন্নীত করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরেন।

আলোচনায় ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (CEPA) নিয়ে চলমান আলোচনা দ্রুত এগিয়ে নেওয়া, বাণিজ্য, জ্বালানি, অবকাঠামো এবং পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ (PPP) খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পররাষ্ট্রমন্ত্রী প্রায় ১২ লাখ বাংলাদেশি প্রবাসীকে আশ্রয় দেওয়ার জন্য আমিরাত সরকারের প্রশংসা করেন এবং শ্রমবাজারে নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে শ্রম ভিসা পুনরায় চালু, ব্যবসা ও ট্রানজিট ভিসা সহজীকরণের আহ্বান জানান।

উভয় পক্ষ পারস্পরিক স্বার্থে বিভিন্ন খাতে সহযোগিতা আরও গভীর করা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে, আমিরাতের রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামা ওবায়েদ ইসলাম , এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রতিমন্ত্রী উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং বিদ্যমান দ্বিপাক্ষিক প্ল্যাটফর্মগুলোর নিয়মিত বৈঠক আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন, যাতে নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করে পারস্পরিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়া যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।