প্রবাস বাংলা
রবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা

মহান শহীদ দিবসে ওমানে শহীদ মিনারে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের পুষ্প অর্পণ

প্রতিবেদক
প্রবাস বাংলা
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ১০:০৭ পূর্বাহ্ণ

পিবিএন ডেস্ক : ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, মাস্কাট–এ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারি প্রভাতেই দূতাবাস প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ওমান সরকার অনুমোদিত বাংলাদেশ সোশ্যাল ক্লাব–ওমান এর চেয়ারম্যান সিরাজুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

সকালবেলা দূতাবাস আয়োজিত প্রভাতফেরি কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রভাতফেরি শেষে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এবং ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এসময়, উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস চেয়ারম্যান আজিমুল হক বাবুল (সিআইপি), জয়েন্ট সেক্রেটারি আব্দুর রহিম, প্রচার সম্পাদক হাফেজ মোহাম্মদ নাজিম উদ্দীন, আজিত বরণ শীলসহ কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে দূতাবাস। আলোচনা সভায় অংশ নিয়ে- বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস, আত্মত্যাগ এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় প্রবাসীদের দায়িত্ব তুলে ধরেন।

তারা নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের চেতনা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং মাতৃভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রবাসে থেকেও ভাষা শহীদদের প্রতি এমন সম্মিলিত শ্রদ্ধা নিবেদন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেশপ্রেম ও সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করেছে।

সর্বশেষ - জাতীয়