প্রবাস বাংলা
ঢাকাSunday , 22 February 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

কুয়েতের ফারওয়ানিয়া হাসপাতাল পরিদর্শনে বাংলাদেশের রাষ্ট্রদূত

প্রবাস বাংলা
February 22, 2026 3:09 pm
Link Copied!

কুয়েত প্রতিনিধি: পবিত্র মাহে রমজানকে সামনে রেখে কুয়েতে বসবাসরত অসুস্থ প্রবাসী বাংলাদেশিদের খোঁজখবর নিতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন (ওএসপি, এডব্লিউসি, পিএসসি)

আজ রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) কুয়েতের ফারওয়ানিয়া হাসপাতাল পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত হাসপাতালে চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশি নাগরিকদের চিকিৎসাসেবা, শারীরিক অবস্থা এবং প্রয়োজনীয় সহায়তা বিষয়ে সরেজমিন খোঁজখবর নেন। তিনি রোগীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজ নেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার অগ্রগতি ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত তথ্য গ্রহণ করেন।

রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশিদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং অসুস্থ প্রবাসীদের মনোবল দৃঢ় রাখতে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পরিদর্শনকালে দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এবং চিকিৎসাধীন বাংলাদেশিদের সার্বিক সহযোগিতার বিষয়টি তদারক করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।