প্রবাস বাংলা
ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

মধ্যপ্রাচ্য সংঘাতে নিহত প্রবাসী এস এম তারেকের মরদেহ এখন দেশে

প্রবাস বাংলা
এপ্রিল ৫, ২০২৬ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

পিবিএন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে বাহরাইনে নিহত বাংলাদেশি কর্মী এস এম তারেকের মরদেহ আজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছেছে। সৌদি আরবের দাম্মাম থেকে গালফ এয়ারের ফ্লাইট (GF-2250) যোগে মরদেহটি দেশে আনা হয়।

বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মরদেহ গ্রহণ শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রী গভীর শোক প্রকাশ করে জানান, মধ্যপ্রাচ্যের সংঘাতে এখন পর্যন্ত ৬ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। তিনি বলেন, প্রবাসী কল্যাণ, পররাষ্ট্র এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনার প্রক্রিয়া ত্বরান্বিত করছে।

সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারের জন্য তাৎক্ষণিক সহায়তা হিসেবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে দাফনের জন্য ৩৫,০০০ টাকা এবং নগদ ৫০,০০০ টাকা প্রদান করা হয়েছে। এছাড়া ৩,০০,০০০ টাকা আর্থিক সহায়তা এবং ১০,০০,০০০ টাকার বিমা সুবিধা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদী সহায়তার আশ্বাসও দিয়েছে সরকার।

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, এ পর্যন্ত ৩ জন প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে এবং প্রতিটি পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্ক থাকার জন্য প্রয়োজনীয় নির্দেশনা অব্যাহত রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। ভিসার মেয়াদ বৃদ্ধি এবং বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের সহায়তায় কার্যক্রম চলছে। মানব পাচারের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া গ্রিস-এর ক্যাম্পে আটক বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক দেওয়ান আলী আশরাফ এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. এ.টি.এম. মাহবুব-উল করিম।

সরকার নিহতদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।