
১৫ এপ্রিলের মধ্যে আবেদন জমা দেওয়ার আহ্বান
পিবিএন ডেস্ক : ওমানের রাজধানী মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে বাবুর্চি (Cook) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দূতাবাস সূত্রে জানা গেছে, রান্নার কাজে দক্ষ ও অভিজ্ঞ একজন প্রার্থীকে এ পদে নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীকে ওমানি রিয়াল (OMR) ২১৫–৬x৫–২৪৫ বেতন স্কেলে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীর রান্নার কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে। আবেদন সরাসরি দূতাবাসের দূতালয় প্রধান-এর কার্যালয়ে অথবা নির্ধারিত ঠিকানায় পাঠানো যাবে।
আবেদন পাঠানোর ঠিকানা:
ভিলা নং-4207, ওয়ে নং-3052, সাত্তি আল কুরুম, PO Box No-3959, PC-112, Ruwi, মাস্কাট, ওমান। (Villa No-4207, Way No-3052,
Satti Al Qurum,
PO Box No-3959, PC-112, Ruwi,
Muscat, Oman।)
দূতাবাস কর্তৃপক্ষ আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য আহ্বান জানিয়েছে।