প্রবাস বাংলা
ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

লেবাননে ইসরায়েলি বোমা হামলায় প্রবাসী বাংলাদেশি নারী নিহত

প্রবাস বাংলা
এপ্রিল ১১, ২০২৬ ৩:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

পিবিএন ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুত–এর হামরা এলাকায় ইসরায়েলের ভয়াবহ বোমা হামলায় এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন। নিহতের নাম দিপালী (পাসপোর্ট নম্বর: EK 0024191)।

নিহত দিপালী বাংলাদেশের ফরিদপুর জেলার চর ভদ্রাসন উপজেলার চর হাজিগঞ্জ ইউনিয়নের চর শালেপুর গ্রামের বাসিন্দা। তিনি শেখ মোফাজ্জল ও রোজিনা খাতুনের কন্যা।

প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে, গত ৮ এপ্রিল ২০২৬, বুধবার তিনি লেবাননের হামারা এলাকায় তার কফিলের পরিবারের সঙ্গে অবস্থান করছিলেন। এ সময় ইসরায়েলের চালানো ভয়াবহ বিমান হামলায় তিনি নিহত হন।

স্থানীয় একটি সূত্র জানায়, একই হামলায় দিপালীর কফিল ও তার পরিবারের আরও কয়েকজন সদস্যও নিহত হয়েছেন। কফিলের এক পরিচিত প্রতিবেশীর মাধ্যমে এই তথ্য পাওয়া গেছে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, নিহত দিপালীর মরদেহ বর্তমানে রফিক হারিরি বিশ্ববিদ্যালয় হাসপাতাল–এর মর্গে রাখা আছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।