প্রবাস বাংলা
ঢাকাThursday , 21 May 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ঈদুল আজহা উপলক্ষে ওমানে বাংলাদেশ দূতাবাস ৫ দিন বন্ধ

Link Copied!

মাস্কাট, ওমান: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ওমানের রাজধানী মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস টানা পাঁচ দিন বন্ধ থাকবে।

দূতাবাস সূত্রে জানা গেছে, ওমান সরকারের ঘোষিত সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী ২৬ মে থেকে ৩০ মে ২০২৬ (মঙ্গলবার থেকে শনিবার) পর্যন্ত দূতাবাসের সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।

নোটিশে আরও জানানো হয়, নির্ধারিত ছুটি শেষে দূতাবাসের কার্যক্রম পুনরায় শুরু হবে ৩১ মে ২০২৬ (রবিবার) থেকে।

তবে ছুটিকালীন সময়ে জরুরি প্রয়োজনে প্রবাসীদের সহায়তা দিতে বিশেষ যোগাযোগ ব্যবস্থা চালু থাকবে। এ সময়ে দূতাবাসের হোয়াটসঅ্যাপ নম্বর +৯৬৮ ৯১৯৮০৬২১-এ টেক্সট বা ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। এছাড়া জরুরি প্রয়োজনে শুধুমাত্র কলের জন্য +৯৬৮ ৯১৯৯৭৮৫২ নম্বরটি চালু থাকবে।

দূতাবাস কর্তৃপক্ষ প্রবাসী বাংলাদেশিদের শুধুমাত্র জরুরি প্রয়োজনে এই নম্বরগুলো ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।