প্রবাস বাংলা
বুধবার , ৬ আগস্ট ২০২৫ | ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা

ইতালির প্রবাসীদের ভোটাধিকারের দাবি

প্রতিবেদক
প্রবাস বাংলা
আগস্ট ৬, ২০২৫ ৭:৩১ অপরাহ্ণ

পিবিএন ডেস্ক : ইতালির রাজধানী রোমের ঐতিহাসিক কলসিয়ামের সামনে দাঁড়িয়ে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি – ডায়াস্পোরা অ্যালায়েন্স ইতালির সদস্যরা। চলমান বৈশ্বিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে, তারা ঘোষণা করেন— “আমার ভোট আমি দেব, প্রবাস থেকেও অংশ নেব।”
গত ২৭ জুলাই রোমে পার্টির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রবাসী ভোটার নিবন্ধন দ্রুত শুরু করার আহ্বান জানানো হয় এবং ১৪ই আগস্টের মধ্যে একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশের দাবি তুলে ধরা হয়।
উল্লেখ্য, প্রবাসী আয়ের দিক থেকে ইতালি শীর্ষস্থানে রয়েছে। জুলাই মাসে রোম, মিলানো, পাদভা, বলনিয়া, ভেনিস, জেনোভা ও নাপলিসহ বিভিন্ন শহরে ইতালির প্রবাসীরা ব্যাপকভাবে এই দাবির পক্ষে রাস্তায় নামেন।
তারা বলেন, ভোটার নিবন্ধন ছাড়া আগামী ফেব্রুয়ারিতে অনলাইন বা পোস্টাল ব্যালটের আয়োজন বাস্তবসম্মত নয়। নির্বাচন কমিশনের প্রতি প্রতি দুই সপ্তাহ অন্তর অনলাইন ব্রিফিং আয়োজন এবং দূতাবাস ও কনসুলেটে নিবন্ধনের পূর্ণ তালিকা প্রকাশের আহ্বান জানানো হয়।

সর্বশেষ - আর্ন্তজাতিক