প্রবাস বাংলা
ঢাকাSaturday , 27 September 2025
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে সাবেক সংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সংবাদ সম্মেলন

প্রবাস বাংলা
September 27, 2025 7:20 pm
Link Copied!

টিভি২৪ বাংলা :  লন্ডন সফররত বিএনপি দলীয় সাবেক সাবেক সংসদ সদস্য গিয়াস কাদের চৌধুরী বলেছেন ড. ইউনুস সরকারের হাতে, নির্বাচন দেয়া ছাড়া আর কোনো বিকল্প নেই ।

দেশকে পরাজিত শক্তির হাত থেকে রক্ষা করতে অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচন করতে হবে। সেই নির্বাচনে চট্টগ্রামের দুটি আসনের একটি থেকে তিনি নিজে এবং আরেকটি থেকে তাঁর ভাতিজা মরহুম সালাহ উদ্দিন কাদের চৌধুরীর সন্তান হুম্মাম কাদের চৌধুরী লড়ার ঘোষণা দেন।

এদিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন কুমিল্লা -৫ আসন থেকে বিএনপির মনোনয়ন চান বলে জানিয়েছেন। এর আগে তিনি চারদলীয় জোটের মনোনয়ন পেয়ে প্রত্যাহারের কথা জানান।

ইস্ট লন্ডনের একটি রেস্তোরায় (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ প্রেসক্লাবে পৃথক প্রেস কনফারেন্সে এই ঘোষণা দেন তাঁরা। গিয়াস কাদের চৌধুরী বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বর্ণনা করে বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থান ছিল ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে।

প্রেস কনফারেন্সে প্রেসক্লাবের প্রেসিডেন্ট শাকির হোসাইন, জেনারেল সেক্রেটারি তৌহিদুল করীম মুজাহিদ, ভাইস প্রেসিডেন্ট জুনায়েত রিয়াজ, ট্রেজারার জাহাঙ্গীর হোসেন, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি ফারুক হোসেন, পাবলিকেশন সেক্রেটারি আব্দুল কাদের জিলানী, টিভি২৪ বাংলার চেয়ারম্যান এবং ক্লাব মেম্বার মো. মাসুদুর রহমান, সুষ্মিতা জেবিনসহ অন‍্যান্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।