প্রবাস বাংলা
ঢাকাSunday , 12 October 2025
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

আনোয়ার আলদীনের সাথে ভিউ এক্সচেঞ্জ

প্রবাস বাংলা
October 12, 2025 9:11 am
Link Copied!

পিবিএন ডেস্ক : লন্ডন সফররত বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর চেয়ারম‍্যান আনোয়ার আলদীনের সাথে ভিউ এক্সচেঞ্জ করেছে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে’র মিডিয়া কর্মীরা। ১১ অক্টোবর ইস্ট লন্ডনের একটি রেস্তোরাঁয় এ অনুষ্ঠানে শেখ হাসিনা সরকারের সময়ে বাংলাদেশের গণমাধ্যমে সেল্ফ সেন্সরশীপ ছিল বলে মন্তব্য করেন আনোয়ার আলদীন। ৫ আগষ্টের গণঅভ্যুত্থানের পর দেশে এখন স্বাধীন ভাবে কাজ করার সুযোগ পাচ্ছেন সাংবাদিকরা । তবে ব‍্যাক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কয়েকটি খুনের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
ব্রিটেনে গণমাধ্যম কর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে’র প্রেসিডেন্ট শাকির হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সাবেক রাস্ট্রপতির উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী। ক্লাবের জেনারেল সেক্রেটারি তৌহিদুল করিম মুজাহিদের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে মতবিনিময় করেন সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মাহবুবা জেবিন, জয়েন্ট সেক্রেটারি এসএইচ সোহাগ, ট্রেজারার জাহাঙ্গীর হোসেন, অফিস সেক্রেটারি ইয়াসমিন জাহানারা, ল আ‍্যফেয়ার্স সেক্রেটারি মো. মাহবুবুল আলম তোহা, অর্গানাইজিং সেক্রেটারি আতাউর রহমান, আইটি সেক্রেটারি রাজিব হাসান, ক্লাব মেম্বার আহমেদ সাদিক, মারুফ গিয়াস বাপ্পি, টিভি২৪ বাংলা চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান, শাহেদ শফিক, আজিজুল আম্বিয়া, শরীফ আহমেদ।
অনুষ্ঠানে আনোয়ার আলদীনকে ক্লাবের পক্ষ থেকে ফুল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।