ওমানের মাস্কাট স্মার্ট নগরায়ণের দিগন্ত সূচনা করবে সুলতান হাইসম সিটি

পিবিএন ডেস্ক : ওমানের রাজধানী মাসকাট দ্রুত রূপ নিচ্ছে আধুনিক ও টেকসই নগরীর এক উজ্জ্বল মডেলে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় নগর উন্নয়ন প্রকল্প হতে যাচ্ছে ‘সুলতান হাইসম সিটি’ এখন বাস্তবায়নের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এই প্রকল্পটি হচ্ছে ওমান ভিশন ২০৪০ এর অন্যতম প্রধান রূপকার, যার লক্ষ্য একটি উদ্ভাবনী, টেকসই এবং জীবনমানভিত্তিক স্মার্ট শহর গড়ে তোলা।

প্রকল্পের ঘোষণা ও লক্ষ্য: ২০২৩ সালের ৩১ মে আল বারাকা প্রাসাদে সুলতান হাইসম বিন তারিকের অনুমোদনে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। রাজধানীর নগর সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে ১৫ মিলিয়ন বর্গমিটার জায়গাজুড়ে নির্মিত এই শহরে আবাসন, শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন ও সবুজায়ন—সব ক্ষেত্রেই স্মার্ট প্রযুক্তির সমন্বয় থাকবে।

মাস্কাটে এই নতুন শহরটিতে প্রায় ১লাখের বেশি বাসিন্দার আবাসস্থল হিসেবে গড়ে তুলা হচ্ছে।, যেখানে প্রায় ২০,০০০ আবাসিক ইউনিট গড়ে তোলা হবে।

সময়রেখা ও বাস্তবায়ন অগ্রগতি: সুলতান হাইসম সিটি চারটি ধাপে বাস্তবায়িত হচ্ছে। প্রথম ধাপ (২০২৪–২০৩০) শহরের কেন্দ্রীয় অবকাঠামো, প্রধান সড়ক, টানেল ও ইউটিলিটি নেটওয়ার্ক স্থাপন করা হবে। দ্বিতীয় ধাপ (২০২৮–২০৩৫) নতুন আবাসিক পাড়া, শিক্ষা ও স্বাস্থ্যকেন্দ্র, সবুজ এলাকা গড়ে তুলা হপে। তৃতীয় ধাপ (২০৩৩–২০৪০) বাণিজ্যিক ও বিনিয়োগ অঞ্চল সম্প্রসারণ করা হবে। চতুর্থ ধাপ (২০৩৮–২০৪৫): পূর্ণাঙ্গ নগর সংযোগ ও পরিবেশগত উন্নয়ন কাজ সমাপ্ত করা হবে।

২০২৪ সালের অক্টোবর মাসে প্রথম ধাপের অবকাঠামো উন্নয়নের জন্য ২২৮ মিলিয়ন ওমানি রিয়াল মূল্যের বড় চুক্তি স্বাক্ষরিত হয়, যা প্রকল্প বাস্তবায়নে গতি এনে দিয়েছে।

বিনিয়োগ ও আন্তর্জাতিক অংশীদার হিসেবে, প্রকল্পের মোট বিনিয়োগের পরিমাণ ধাপে ধাপে ১.৭ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নকশা ও পরিকল্পনায় কাজ করছে বিশ্বখ্যাত আর্কিটেকচারাল প্রতিষ্ঠান Skidmore, Owings & Merrill (SOM)। অবকাঠামো উন্নয়নে Nama Group, ASAAS, এবং স্থানীয় ও আন্তর্জাতিক বেশ কয়েকটি ডেভেলপমেন্ট কোম্পানি অংশ নিয়েছে।

এই প্রকল্প বার্তবায়নে অর্থায়নে Oman Future Fund ও Oman Investment Authority গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এছাড়াও আঞ্চলিক পর্যায়ে ইউএই ও ইউরোপীয় কিছু বিনিয়োগকারী গোষ্ঠী বিভিন্ন উপখাতের অংশীদার হিসেবে যুক্ত হয়েছে।

উদ্ভাবন ও জীবনমানের প্রতিশ্রুতি, সুলতান হাইসম সিটিতে থাকবে স্মার্ট ট্রান্সপোর্ট সিস্টেম, সৌরশক্তিনির্ভর বিদ্যুৎ ব্যবস্থা, পানি পুনর্ব্যবহার কেন্দ্র, এবং বর্জ্য ব্যবস্থাপনায় ডিজিটাল মনিটরিং।
নাগরিকদের জন্য আধুনিক হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, পার্ক, হাঁটার পথ ও সাইকেল ট্র্যাকসহ একটি পরিবেশবান্ধব শহরে জীবন নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্পটি ওমানের রাজধানীকে মধ্যপ্রাচ্যের অন্যতম আধুনিক ও টেকসই শহরে পরিণত করবে।
এটি দেশের অর্থনৈতিক বৈচিত্র্য বৃদ্ধি, সবুজ প্রযুক্তি ব্যবহার এবং বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে ‘ওমান ভিশন ২০৪০’-এর মূল লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সুলতান হাইসম সিটি কেবল একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং এটি ওমানের ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্ভাবন, আধুনিকতা ও টেকসই উন্নয়নের এক স্থায়ী প্রতীক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *