প্রবাস বাংলা
ঢাকাবৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা – ৬ আসনে হাজী ইয়াছিনের মনোনয়নের দাবি জানিয়েছে ওমানে বসবাসরত কুমিল্লাবাসী

প্রবাস বাংলা
নভেম্বর ১৩, ২০২৫ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ আসনে হাজী আমিনুর রশিদ ইয়াছিনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ওমানে বসবাসরত কুমিল্লাবাসী। একই সাথে ওমান বিএনপির পক্ষ থেকেও কুমিল্লা-৬ সদর আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়নে হাজী আমিনুর রশিদ ইয়াছিনকে রাখার দাবি জানিয়েছে। এই দাবিতে এক সংবাদ সম্মেলন করেছে ওমান বসবাসরত বিএনপির নেতাকর্মীরা।

ওমান বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রাজীবের সঞ্চালনায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে কুমিল্লা-৬ আসনের অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তারা বলেন, “দীর্ঘদিন ধরে কুমিল্লা-৬ আসনে বিএনপির নির্যাতিত নেতাকর্মীরা মামলা-হামলা মোকাবিলা করে দলীয় কার্যক্রম চালিয়ে আসছেন।

পরিছন্ন রাজনীতিবিদ হাজী আমিনুর রশিদ ইয়াছিন সব সময় তৃণমূলের পাশে থেকে দলের কঠিন সময়ে ভূমিকা রেখেছেন।”

নেতাকর্মীরা আরও বলেন, “যদি এমন একজন পরিছন্ন ও ত্যাগী রাজনীতিবিদকে চূড়ান্ত মনোনয়নে বাদ দেওয়া হয়, তবে তা হবে দলের প্রতি ও তৃণমূল নেতাকর্মীদের প্রতি এক ধরনের বেইমানি—যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ওমান প্রবাসী কুমিল্লা-৬ আসনের বিএনপি নেতাকর্মীরা দলের উচ্চপর্যায়ের প্রতি আহ্বান জানান—অবিলম্বে হাজী আমিনুর রশিদ ইয়াছিনকে কুমিল্লা-৬ আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করার জন্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।