ওমানে যাত্রা শুরু করেছে টেক্সটাইল কাপড়ের দোকা

পিবিএন ডেস্ক : প্রবাসে ব্যবসা-বাণিজ্যে দিন দিন ভালো করছে প্রবাসী বাংলাদেশিরা, বাড়ছে ব্যবসা প্রতিষ্ঠান, এতে সৃষ্টি হচ্ছে বাংলাদেশিদের কর্মস্থান সৃষ্টি এবং ভূমিকা রাখছে দেশের অর্থনীতিতে।

তারই দ্বারাবাহিগতায় ওমানের রাজধানী মাস্কাট মাত্রা সুকে যাত্রা শুরু করেছে বাংলাদেশ মালিকানাধীন প্রতিষ্ঠান শাহাদ আল সাহার এলএলসি কোম্পানির ৪র্থ শাখা টেক্সটাইল কাপড়ের দোকান।

ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন, দোকানের স্বত্বাধিকারী মোহাম্মদ তারিকুল ইসলাম তারেক, ওমান কমিউনিটি নেতা শাহবউদ্দিন সিআইপি, হাটহাজারী সমিতি ওমানের সভাপতি আব্দুল হান্নান তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন, সোহেল রানা’সহ প্রচুর সংখ্যক ওমান প্রবাসী বাংলাদেশি।
শুরুতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি হোসাইন।

নতুন এই প্রতিষ্ঠান উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানের মালিক বলেন, টেক্সটাইল কাপড়ের এই দোকানে দেশ-বিদেশের উন্নতমানের গার্মেন্টস্ আইটেম রয়েছে।

এছাড়াও মোহাম্মদ তারিকুলের রয়েছে, এমব্রয়ডারি কম্পিউটার মেশিন যেখানে ২৪ ঘন্টা কাজ করছেন কর্মীরা। এবং রয়েছে বেশ কয়টি প্রতিষ্ঠান যেখান চাকরি করছে ২০ জনেরও অধিক বাংলাদেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *