প্রবাস বাংলা
ঢাকাMonday , 23 February 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমানে ১৩টি নতুন সরকারি সেবা চালু

প্রবাস বাংলা
February 23, 2026 5:39 am
Link Copied!

পিবিএন ডেস্ক : ওমানের সরকারি ডিজিটাল সেবাকে আরও সহজ ও নাগরিকবান্ধব করতে GOV.OM অ্যাপে নতুন করে ১৩টি সেবা চালু করা হয়েছে।

রয়েল ওমান পুলিশ (ROP), শ্রম মন্ত্রণালয় ওমান এবং পরিবহন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ওমান (MTCIT)–এর এসব সেবা এখন অনলাইনে সহজেই গ্রহণ করা যাবে।

নতুন সেবাগুলোর মধ্যে রয়েছে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির লাইসেন্স নবায়ন, ট্রাফিক জরিমানা পরিশোধ, ফিঙ্গারপ্রিন্টের আবেদন, সিভিল স্ট্যাটাস তথ্য হালনাগাদ, গুড কন্ডাক্ট ও নন–কনভিকশন সার্টিফিকেট সংগ্রহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সুবিধা।

এছাড়া শ্রম মন্ত্রণালয়ের অধীনে চাকরিপ্রার্থীদের তথ্য ম্যানপাওয়ার রেজিস্ট্রিতে নিবন্ধন ও জব–সিকিং স্ট্যাটাস সক্রিয় করার সুবিধা যুক্ত হয়েছে। অন্যদিকে MTCIT-এর সেবার মধ্যে রয়েছে ব্যতিক্রমধর্মী ও অতিরিক্ত আকারের পণ্য পরিবহনের পারমিট, যানবাহন ও ট্যাক্সি অপারেটিং কার্ড ইস্যু, মালিকানা হস্তান্তর এবং স্থল পরিবহন আইনের বিধিমালা লঙ্ঘনের জরিমানা পরিশোধ।

সরকারি তথ্য অনুযায়ী, GOV.OM পোর্টালটি নাগরিক, প্রবাসী, ব্যবসায়ী, বিনিয়োগকারী ও পর্যটকদের জন্য একক ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। এর মাধ্যমে সহজে ই–সেবা গ্রহণ, সরকারি তথ্য ও আপডেট জানা এবং সংশ্লিষ্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সংযুক্ত হওয়া সম্ভব হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।