প্রবাস বাংলা
ঢাকাSaturday , 5 July 2025
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

সৌদি প্রবাসে কফিলের নির্যাতনে মৃত্যুবরণ, এক বছর পর দেশে ফিরছে মরদেহ

Link Copied!

প্রবাস বাংলা ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ৪নং ভূজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তালুকদার পাড়া নিবাসী রুবেল হোসেন (৩১) পরিবারে সুখ-শান্তি ও স্বচ্ছলতা আনতে ২০২৪ সালে সৌদি আরবে পাড়ি জমান।

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সৌদি আরবে কর্মরত অবস্থায় তিনি কফিলের অমানবিক নির্যাতনের শিকার হন। বিষয়টি মদিনার স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ জানতে পারলে রুবেলকে উদ্ধার করে মদিনার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত ১৭ জুলাই ২০২৪ ইং তারিখে মৃত্যুর কাছে হার মানেন রুবেল।

এক বছর আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার পর অবশেষে তার মরদেহ দেশে ফেরত আসছে। আগামীকাল (৫ জুলাই ২০২৫) রুবেলের মরদেহ নিজ গ্রামে এসে পৌঁছাবে বলে নিশ্চিত করেছেন তার পরিবার।

এদিকে সৌদি আরব থেকে আসা, ছোট ভাইয়ের লাশ আনতে গিয়ে মর্মান্তিকভাবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বড় ভাই ওসমান গনি।
ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন তালুকদার পাড়ার বাসিন্দা ওসমান গনি আজ সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা এলাকায় দুর্ঘটনায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, সৌদি আরবে মৃত্যুবরণ করেন ওসমান গনির ছোট ভাই রুবেল। তার লাশ দেশে আসার পর ওসমান গনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশ রিসিভ করতে যাচ্ছিলেন। পথে চৌদ্দগ্রাম বাতিসা এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দুই ভাইয়ের মৃত্যুতে তালুকদার পাড়া ও আশেপাশের এলাকাগুলোতে চলছে শোকাবহ পরিবেশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।