প্রবাস বাংলা
ঢাকাWednesday , 18 February 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমানে পবিত্র রমজান উপলক্ষে মহামান্য সুলতানের শুভেচ্ছা বার্তা

প্রবাস বাংলা
February 18, 2026 9:35 pm
Link Copied!

মাস্কাট, পবিত্র রমজান ১৪৪৭ হিজরি উপলক্ষে ওমানের নাগরিক, সুলতানাতে বসবাসরত প্রবাসী এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন মহামান্য সুলকান হাইথাম বিন তারিক।

আজ রয়্যাল কোর্টের দিওয়ান এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, মহামান্য সুলতান পবিত্র এই মাসের আগমনে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন যেন তিনি সকলকে সিয়াম সাধনা ও তারাবির নামাজ যথাযথভাবে আদায়ের তাওফিক দান করেন। একইসঙ্গে তিনি কামনা করেন, রমজানের বরকতময় দিনগুলো যেন ক্ষমা, রহমত ও কবুলিয়াতে পরিপূর্ণ হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এই পবিত্র মাস যেন সবার জীবনে কল্যাণ, সুস্বাস্থ্য ও সম্প্রীতি বয়ে আনে এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করে।

মহামান্য সুলতানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতিতে ওমান সালতানাতের অব্যাহত অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধির জন্যও দোয়া করা হয়। পাশাপাশি পবিত্র রমজান যেন সমগ্র মুসলিম উম্মাহর জন্য কল্যাণ, মর্যাদা ও গৌরবের বার্তা বয়ে আনে—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সবাইকে পবিত্র রমজানের আন্তরিক শুভেচ্ছা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।