প্রবাস বাংলা
ঢাকাSaturday , 28 February 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

কাতারে বাংলাদেশিদের জন্য নিরাপত্তা নিয়ে দূতাবাসের বার্তা

প্রবাস বাংলা
February 28, 2026 11:39 am
Link Copied!

অনলাইন ডেস্ক :
ইরান-ইসরাইল সাম্প্রতিক যুদ্ধ শুরু হওয়ার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে কাতারে অবস্থিত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশেপাশ থেকে দূরে থাকা এবং নিজ নিজ বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করা এবং বিপদ কেটে না যাওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নগদ টাকা, কাতার আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনা খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় নিজের সঙ্গে রাখুন।

 

এ বিষয়ে কাতারি আইন ও কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার জন্য সবাইকে অনুরোধ করা হলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা কাতারের প্রচলিত আইনের পরিপন্থী। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সকলকে সংযমী হওয়ার আহ্বান জানানো যাচ্ছে।

জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর +৯৭৪ ৩৩৬৬৩০০০ এবং ইমেইল [mission.doha@mofa.gov.bd](mailto:mission.doha@mofa.gov.bd) এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।