প্রবাস বাংলা
মঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা

প্রতিবেদক
প্রবাস বাংলা
মার্চ ২৪, ২০২৬ ৫:৪৯ পূর্বাহ্ণ

বাহরাইন প্রবাসীদের জন্য বিশেষ রিটার্ন ফ্লাইট ঘোষণা

বাহরাইনে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য জরুরি ভ্রমণ সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাসের সমন্বয়ে গাল্ফ এয়ার বিশেষ রিটার্ন ফ্লাইটের ব্যবস্থা করেছে।

দূতাবাস সূত্রে জানা গেছে, বাহরাইন-ঢাকা রুটে দুটি বিশেষ রিটার্ন ফ্লাইট পরিচালিত হবে। প্রথম ফ্লাইটটি আগামী ২৭ মার্চ ২০২৬ তারিখে বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকা যাবে এবং একই দিনে ঢাকা থেকে দাম্মাম হয়ে পুনরায় বাহরাইনে ফিরবে।

এছাড়া দ্বিতীয় ফ্লাইটটি আগামী ৩ এপ্রিল ২০২৬ তারিখে একই রুটে (বাহরাইন–দাম্মাম–ঢাকা–দাম্মাম–বাহরাইন) চলাচল করবে।

এই বিশেষ ফ্লাইট দুটির মাধ্যমে যারা বাংলাদেশে যেতে বা বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে আগ্রহী, তাদের নির্ধারিত গুগল ফর্মে নিবন্ধনের জন্য অনুরোধ জানানো হয়েছে। যাত্রীসংখ্যা পূর্ণ হওয়ার পর পরবর্তী নির্দেশনা প্রদান করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিবন্ধন লিংক দাম্মাম থেকে ঢাকা: –

ঢাকা থেকে দাম্মাম: ঢাকা থেকে দাম্মাম: 

এদিকে, সংশ্লিষ্ট বিষয়ে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ব্যক্তিগত প্রয়োজনীয় কাগজপত্র না পাঠাতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

সর্বশেষ - আর্ন্তজাতিক