প্রবাস বাংলা
ঢাকাMonday , 25 May 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

সোহারে ঈদুল আজহার নামাজ আদায় করবেন সুলতান হাইথাম বিন তারিক

Link Copied!

পিবিএন ডেস্ক : ওমানের সুলতান হাইথাম বিন তারেক আগামী বুধবার ঈদুল আজহার নামাজ আদায় করবেন উত্তর আল বাতিনাহ গভর্নরেটের সোহার উইলায়াতের সুলতান কাবুস মসজিদে।

ওমানের রয়্যাল কোর্ট দিওয়ান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, সুলতানের সঙ্গে রাজপরিবারের সদস্য, আল বুসাইদ পরিবারের বিশিষ্ট ব্যক্তিবর্গ, মন্ত্রী, উপদেষ্টা, সশস্ত্র বাহিনী ও নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঈদের নামাজে অংশ নেবেন। এছাড়াও স্টেট কাউন্সিল ও শুরা কাউন্সিলের সদস্য, আন্ডার সেক্রেটারি, ওয়ালি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা, শাইখ এবং সাধারণ নাগরিকরাও উপস্থিত থাকবেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রয়্যাল কোর্ট দিওয়ান সুলতান হাইথাম বিন তারেকের সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু কামনা করেছে। একই সঙ্গে ওমানের জনগণ, দেশটিতে বসবাসরত প্রবাসী এবং সমগ্র মুসলিম উম্মাহর জন্য শুভেচ্ছা ও দোয়া জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।