প্রবাস বাংলা
ঢাকাMonday , 25 May 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমানে প্রধান সড়কে ফুড ডেলিভারি বাইক চলাচল নিষিদ্ধ

Link Copied!

পিবিএন ডেস্ক : ওমানে ফুড ডেলিভারিতে ব্যবহৃত মোটরসাইকেল বা দুই চাকার যানবাহন এখন থেকে প্রধান সড়কে চলাচল করতে পারবে না। দেশটির পরিবহন, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

মন্ত্রণালয় জানায়, ফুড ডেলিভারি চালক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে প্রধান সড়কে যানবাহনের অতিরিক্ত গতি থাকায় মোটরসাইকেল দুর্ঘটনার ঝুঁকি অনেক বেশি।

রয়্যাল ওমান পুলিশের ট্রাফিক আইনের নির্বাহী প্রবিধানের ৩৯ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, ফুড ডেলিভারি মোটরসাইকেল চালকদের এখন থেকে প্রধান সড়ক এড়িয়ে উপ-সড়ক ও মোটরসাইকেলের জন্য উপযোগী নির্ধারিত রাস্তায় চলাচল করতে হবে। একই সঙ্গে সকল ট্রাফিক আইন ও নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ফুড ডেলিভারি কোম্পানি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের চালকদের এ বিষয়ে সচেতন করতে হবে এবং নতুন নিয়ম যথাযথভাবে মানা নিশ্চিত করতে হবে।

এই সিদ্ধান্তের ফলে ওমানে কর্মরত হাজারো ফুড ডেলিভারি রাইডারকে এখন নতুন নিয়ম অনুযায়ী বিকল্প সড়ক ব্যবহার করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।