পিবিএন ডেস্ক : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) পরিচালিত বহিঃবাংলাদেশ (নিশ-২) এসএসসি প্রোগ্রামের ২০২৭-২০২৮ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
ওমানে বসবাসরত ও কর্মরত বাংলাদেশি এবং বাংলাদেশি বংশোদ্ভূত আগ্রহী প্রবাসীদের জন্য এ ভর্তি কার্যক্রমের সুযোগ রাখা হয়েছে।
সংশ্লিষ্টদের জানানো হয়েছে, ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের সংযুক্ত ভর্তি বিজ্ঞপ্তি ও নির্দেশিকায় উল্লেখিত নিয়মাবলি অনুসরণ করে নির্ধারিত প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

ওমান প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশি বংশোদ্ভূত যেসব শিক্ষার্থী বাউবির এসএসসি প্রোগ্রামে ভর্তি হতে আগ্রহী, তাদের সময়মতো প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র প্রস্তুত করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।
বাউবির এই উদ্যোগের ফলে ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিদেশে থেকেই বাংলাদেশের শিক্ষাব্যবস্থার আওতায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষা গ্রহণের সুযোগ আরও সহজ হবে।
এই নিয়ে ওমান বাংলাদেশ দূতাবাসের ফেজবুক পেইজে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।