প্রবাস বাংলা
ঢাকাSunday , 15 February 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসীদের প্রত্যাশা পূরণে—মুকিবকে মন্ত্রী চান প্রবাসরা

প্রবাস বাংলা
February 15, 2026 4:01 am
Link Copied!

পিবিএন ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে একটি জোরালো দাবি উঠেছে। প্রবাসীদের প্রত্যাশা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জননেতা আহমেদ আলী মুকিব-কে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে যেনো দায়িত্ব দেওয়া হয়।

প্রবাসীদের মতে, দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অঙ্গনে দলের কার্যক্রম সমন্বয়, প্রবাসী সংগঠনগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগ এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের বিভিন্ন সংকট-দুর্দশা মোকাবেলায় সক্রিয় ভূমিকা রাখায় আহমেদ আলী মুকিব একজন অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্বে পরিণত হয়েছেন।

তারা বলেন, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা নানা সমস্যার সম্মুখীন হন, ভিসা জটিলতা, শ্রম অধিকার, আইনি সহায়তা, রেমিট্যান্স প্রক্রিয়া, বিমান ভাড়া ও দূতাবাস সেবাসহ বিভিন্ন বিষয়ে কার্যকর ও দ্রুত পদক্ষেপ প্রয়োজন। এসব বিষয়ে বাস্তব অভিজ্ঞতা ও আন্তর্জাতিক যোগাযোগ থাকার কারণে মুকিব দায়িত্ব পেলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আরও গতিশীল হবে বলে তারা মনে করেন।

ওমান কেন্দ্রীয় বিএনপির এক নেতা জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার প্রতিফলন হিসেবেই আহমেদ আলী মুকিবকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী করার আহ্বান জানাচ্ছি।

সংযুক্ত আরব আমিরাতে এক বিএনপি নেতা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব দীর্ঘদিন ধরে প্রবাসীদের সংগঠিত করা, তাদের সমস্যা-সম্ভাবনা তুলে ধরা এবং আন্তর্জাতিক অঙ্গনে দলের অবস্থান শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার নেতৃত্ব ও অভিজ্ঞতা প্রবাসী কল্যাণ খাতকে আরও কার্যকর ও গতিশীল করবে বলে তিনি মনে করেন।

ওই নেতা আরও বলেন, “মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা নানা প্রশাসনিক জটিলতা, শ্রম অধিকার ও আইনি সহায়তার সংকটে পড়েন। এসব বিষয়ে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন এবং প্রবাসীদের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত এমন কাউকে দায়িত্ব দিলে সমস্যার দ্রুত সমাধান সম্ভব হবে।”

তিনি আশা প্রকাশ করেন, আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসীদের আবেগ ও প্রত্যাশার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং যোগ্য নেতৃত্বকে দায়িত্ব প্রদান করবেন।
প্রবাসে থাকা নেতৃবৃন্দ আরো বলেন, বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি, দক্ষ জনশক্তি রপ্তানি, প্রবাসীদের বিনিয়োগে উৎসাহ প্রদান এবং রেমিট্যান্স প্রবাহ বাড়াতে যুগোপযোগী নীতিমালা প্রণয়নে দক্ষ নেতৃত্ব অত্যন্ত জরুরি। তাদের বিশ্বাস, আহমেদ আলী মুকিব এ দায়িত্ব পালনে সক্ষম হবেন।

প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা—তাদের ন্যায্য দাবি ও স্বার্থ রক্ষায় সরকার ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।