প্রবাস বাংলা
ঢাকাশনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমানে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

প্রবাস বাংলা
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ৭:০১ পূর্বাহ্ণ
Link Copied!

ওমানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

২১ ফেব্রুয়ারি সকাল ৭.৩০ টা দূতাবাস নবনিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল খন্দোকার মিসবাহ-উল-আজিম, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি নেতৃত্বে দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্যে দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি।

এর শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে মান্যবর রাষ্ট্রদূত, পরে বাংলাদেশ সোশ্যাল ক্লাবে ওমান, জাতীয়তাবাদী দল বিএনপি, বন্ধু সমাজ, বাংলাদেশ স্কুল মাস্কাট, চট্টগ্রাম সমিতি ওমানসহ সর্বস্তরের প্রবাসীরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

দূতাবাসের হলরুমে আয়োজন করা আলোচনা সভার। দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টার বাণীসমূহ পাঠ করেন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন, দূতালয়ের দ্বিতীয় সচিব হেড অব চ্যান্সারি থৌইংএ, উপস্থিত ছিলেন, মন্ত্রী ডেপুটি চিফ অফ মিশন, চার্জ দে অ্যাফেয়ার্স মিস মৌসুমি রহমান দূতাবাসের লেবার কাউন্সিলর রাফিউল ইসলাম, কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা মিস রওশন আরা পলি, প্রথম সচিব আসাদুল হক’সহ ওমান দূতাবাসে কর্মকর্তা কর্মচারী

এরপর দিবসটি উপলক্ষ্যে একটি প্রামাণ্যচিত্র পরিবেশন করা হয়।

শহীদদের জন্য মোনাজাত ও দোয়া করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।