প্রবাস বাংলা
ঢাকাMonday , 24 November 2025
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমান বাংলাদেশ দূতাবাস ২ দিন বন্ধ ঘোষণা

প্রবাস বাংলা
November 24, 2025 11:32 am
Link Copied!

পিবিএন ডেস্ক : ওমান জাতীয় দিবস উপলক্ষে ২৬–২৭ নভেম্বর বাংলাদেশ দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। ওমানের জাতীয় দিবস উপলক্ষে আগামী ২৬ ও ২৭ নভেম্বর ২০২৫ (বুধবার ও বৃহস্পতিবার) বাংলাদেশ দূতাবাস, মাস্কাট বন্ধ থাকবে।

সোমবার ২৪ নভেম্বর দূতাবাসের কাউন্সেলর ও হেড অফ চান্সারি মাহমুদা খানম সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বন্ধ তারিখে নির্ধারিত ই-পাসপোর্ট এনরোলমেন্ট ও পাসপোর্ট বিতরণ কার্যক্রম স্থগিত থাকবে। যেসব আবেদনকারীর এনরোলমেন্ট ও পাসপোর্ট সংগ্রহের তারিখ ২৬ ও ২৭ নভেম্বর নির্ধারিত ছিল, তারা আগামী ৪ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে নতুন সময়সূচি গ্রহণ করে সুবিধাজনক যেকোনো দিনে এনরোলমেন্ট ও পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।

দূতাবাসের কার্যক্রম ৩০ নভেম্বর ২০২৫, রোববার থেকে পুনরায় শুরু করবে বলে জানানো হয়।

এ ছাড়া দূতাবাসের জরুরি সেবাসমূহ ছুটির মধ্যেও চালু থাকবে। জরুরি যোগাযোগের হটলাইন নম্বর: ৯১৯৯৭৮৫২।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।